• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী যুব আন্দোলনের ৬ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা উত্তরের উদ্যোগে “যুব র‍্যালী” সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২২, ১৫:৪১ অপরাহ্ণ
ইসলামী যুব আন্দোলনের ৬ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা উত্তরের উদ্যোগে “যুব র‍্যালী” সম্পন্ন।

মো. ইসমাইল ভোলা।

ভোলায় ইসলামী যুব আন্দোলনের ৬ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা উত্তরের উদ্যোগ “যুব র‍্যালী” আনুষ্ঠানিক হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকাল ৪ টায় র‍্যালীটি ভোলা হাটখোলা মসজিদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় চত্ত্বরে এসে সমাপ্ত হয়।

র‍্যালী পুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি এইচ এম ইব্রাহীম, প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের ভোলা জেলার সিনিয়র সহ সভাপতি, মাওলানা আতাউর রহমান মোমতাজি৷ এসময় উপস্থিত ছিলেন জেলা-থানা নেতৃবৃন্দ।

র‍্যালী পূর্ব সমাবেশে বক্তারা দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সরকারের অবেবস্থাপনার জন্য দায়ী করেন এবং দূর্নীতি দমনে ব্যর্থ হওয়ার কড়া সমালোচনা করেন।

র‍্যালী শেষে সাধারন মানুষের মাঝে গাছের চারা বিতরন করা হয়