• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন করেন পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন করেন পংকজ নাথ এমপি

। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর ও রুকুন্দি এলাকায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সাদেকপুর ও রুকুন্দি এলাকায় নদী ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকার জিও ব্যাগ প্রকল্প দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করেন। নদী ভাঙ্গন রোধে সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার দুপুরে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের এইচডি মোঃ রাকিব হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ সৈকত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।