• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের ঝিকরগাছায় ডিবির অভিযান গ্রেফতার-০২।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২২, ১৫:৪৪ অপরাহ্ণ
যশোরের ঝিকরগাছায় ডিবির  অভিযান গ্রেফতার-০২।

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :যশোরের ঝিকরগাছায় ২৩ জুলাই ২০২২ শনিবার ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভোর ০৬:০৫ টায় ঝিকরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঝিকরগাছা থানাধীন মনোহরপুর পশ্চিমপাড়া গ্রামস্থ ওলিয়ার রহমান, পিতা-ইমদাদুল হক এর বসতবাড়ি হইতে আসামী ১। মোছাঃ মনোয়ারা বেগম @ মঞ্জুয়ারা @ ভাবি (৪৫), স্বামী- মোঃ ওলিয়ার রহমান, ২। মোঃ মানোয়ার হোসেন @ মনোয়ার (২৮), পিতা- মোঃ ওলিয়ার রহমান, উভয় সাং-মনোহরপুর পশ্চিম পাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে ১০০ পিচ ইয়াবা, ৫৫ বোতল ফেনসিডিল এবং ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ১,৮০,০০০/-টাকা।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৬ টা মাদক মামলা ও ০২নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৮ টা মাদক মামলা রয়েছে।

এ সংক্রান্তে এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।