• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফে‌নি-০২ আসনের এমপি ও আইন কমিশনের চেয়ারম্যান শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফে‌নি-০২ আসনের এমপি ও আইন কমিশনের চেয়ারম্যান শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফে‌নি-০২ আসনের এমপি ও ফেনি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উ‌দ্দিন হাজা‌রী।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নিজাম উ‌দ্দিন হাজা‌রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় ‌ফে‌নী জেলা আওয়ামী লীগের সভাপ‌তি অ্যাড: হাফেজ আহম্মদ, জেলা পরিষদের প্রশাসক খায়রুল বাশার তপন, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সহ‌যোগি সংগঠনের চার শতাধিক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এবিএম খাইরুল হক।

শনিবার বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫,র ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে আইন কমিশনের চেয়ারম্যান পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি এ.টি.এম ফজলে কবীর, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন সহ আইন কমিশনের ১০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #