হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গো হাট ময়দানে আওয়ামিলীগের পাল্টাপাল্টি সমাবেশ প্রশাসনের ১৪৪ ধারা জারি।
সরজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন যাবত হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত। ২৩ জুলাই হরিনাথপুর গো হাট ময়দানে সমাবেশ করার জন্য উভয় গ্রুপ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে। পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় ২২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেজন্য ২৩ জুলাই সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
জাড়িকৃত আদেশ বাস্তবায়নে দ্বায়িত্ব পালনে থাকা শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আঃ রহিম জানায় শান্তি পূর্নভাবে জাড়িকৃত আদেশ বাস্তবায়নে পুলিশ কাজ করছে।
এদিকে উভয় গ্রুপে রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানায় আওয়ামীলীগ থেকে ছিটকে পরা একটা গ্রুপ আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পাল্টা কর্মসূচী দিয়ে এ ধরনের কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক মুন্না জানায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ছাড়াই ইউনিয়ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের না জানিয়ে একটি পরিবার তথা তিন ভাই মিলে বিএনপি ও তাদের পছন্দর লোকদের দিয়ে কমিটি করে যাচ্ছে এতে করে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়বে।
হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা কুট্টি শিকদার ও প্রচার সম্পাদক মনসুর খান জানায় দলের নিবেদিত নেতাকর্মীকে পদ না দিয়ে জামাত বিএনপিকে প্রতিষ্ঠিত করছে। হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলতাফ সর্দার জানান বর্তমানে দলের ভিতরে আভন্তরীন কোন্দল নিরসনের জন্য জেলা আওয়ামীলীগের হস্থক্ষেপ প্রয়োজন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন বলেন, হরিনাথপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন সম্পর্কে কিছুই জানা নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হচ্ছে। দলীয় অভ্যন্তরীন কোন্দল সম্পর্কে তার কিছুই জানা নেই। তিনি আরো বলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৈফিকুর রহমান সিকদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় জেলা আওয়ামীলীগ তাকে বহিস্কার ।
উপজেলা নির্বাহী অফিসার কবিরাজ জানায় একই স্থানে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে।