স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী ২৮ জুলাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ দেশের ২৪টি টিটিসি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের প্রস্তুতি, কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: সাইফুল হক চৌধুরী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী দীপক কুমার শীল, বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ পারভীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ.কে.এম সাহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
জানাগেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকায় প্রকল্পটি বাস্তবায়ণ করেছে গণপূর্ত অধিদপ্তর। এতে সরকারের ২ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার টাকা সাশ্রয় হয়েছে। এ প্রশিক্ষন কেন্দ্রে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েলডিং, রেফরিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিমনিং, কম্পিউটার ও অটো মোবাইল এ ৬টি বিভাগে প্রশিক্ষন প্রদান করা হবে। প্রতিটি ব্যাচে ৪০জন করে মোট ২৪০ জনেক ৩ মাস মেয়াদী প্রশিক্ষন দেয়া হবে। এতে প্রশিক্ষনার্থী যুবক-যুবতীরা দক্ষ হয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।
গোপালগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল হাসান জানিয়েছেন, ১.৬১ একর জায়গার উপর বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মিত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের ২২ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার টাকার ডিপিডি ধরা হয়েছিলো। গণপূর্ত অধিদপ্তর ২০ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকায় প্রকল্পটি বাস্তবায়ণ করেছে। এতে সরকারের ২ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।
প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: সাইফুল হক চৌধুরী বলেছেন, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ওয়েলডিং, রেফরিজারেশন এ্যাড ইয়ার কন্ডিশনিং, কম্পিউটার ও অটোমোবাইল ট্রেডে বেকার যুবকদের প্রশিক্ষণ দেয়া হবে। তিন মাস অন্তর প্রতি ব্যাচে ২৪০ জন করে বছরে প্রায় ১২’শ জনকে প্রশিক্ষণ দেয়া যাবে। এছাড়া ১০ হাজার জনকে ওরিয়েন্টেশন করা যাবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এখানে কায্য্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: শহীদুল আলম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রেমিটেন্সের একটি বড় ভূমিকা রয়েছে। যে বাড়ি ছেলে বিদেশে থাকে সে বাড়িটা অার্থিকভাবে উপরে উঠে যায়। যে দেশের মানুষ বেশি বিদেশ থেকে আয় করে তাদের অর্থনীতি তত উপরে উঠে যায়। আজকে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যাতে বাড়ে তার জন্য মূল কাজ হচ্ছে দক্ষ হয়ে বিদেশ যাওয়া। নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও প্রশিক্ষণ খুব দরকার।
তিনি জানান, ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২৪টি টিটিসি উদ্বোধন করবেন তার মধ্যে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি অন্যন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে ঘিরে এখানকার বেকার যুবকরা চাকরীর সন্ধান পারে। বিদেশের শ্রম বাজারের সন্ধান পাবে। উন্নত প্রযুক্তি শিখে ছাড়া বিশ্বে ছড়িয়ে পড়বে। আগে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক সময় তথ্য বিভ্রাট ঘটতো। এ সুযোগে মধ্যসত্ত্বালোভী বা দালালরা নানা কথা বলে মানুষের সাথে প্রতারণা করতো ও টাকা হাতিয়ে নিতো। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলো বাড়ির কাছে হওয়ায় দেশের যুবক এখানে আসতে পারবে, তথ্য নিতে পারবে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিজেদের উপযুক্ত করবে।
এরআগে, বিএমইটির মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। #