• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সড়ক র্্যালী, মাছের পোন অবমুক্তকরণ ও ক্রেস্ট প্রদান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২২, ১৬:৩৭ অপরাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সড়ক র্্যালী, মাছের পোন অবমুক্তকরণ ও ক্রেস্ট প্রদান।

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে ২৪ জুলাই সকাল ১০.৩০ ঘটিকায় বামনা উপজেলায় ব্যানার ফেস্টুন যোগে র্্যালী, উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইতুল ইসলাম লিটু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী,উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্মল চন্দ্র শীল, অফিসার ইনচার্জ (তদন্ত)মোঃ শরীফ, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন হাওলাদার , কৃষকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ মৎস্য চাষিরা এবং মৎস্যজীবিরা।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় ০৫ জন সফল মৎস্যচাষি/উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।