স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কুমিল্লার চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক মেয়র মিজানুর রহমান।
আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোযা ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কামাল, চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রমূখ উপস্থিত ছিলেন। #