• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউ এস এ ( ইনক) এর নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউ  এস এ ( ইনক) এর নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউ এস এ ( ইনক) বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্হদের মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১২ লক্ষ টাকা বিতরণ করেছে গতকাল ২৩ জুলাই শনিবার।

বিশ্বনাথের প্রত্যেকটি ইউনিয়নে ১লক্ষ
৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় অলংকারি ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ১৫০
জনকে ১ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান গতকাল
২৩ জুলাই শনিবার অলংকারি ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের অডিটারিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আজম আলী।

বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহাদী আদনানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আকলিছ আলী,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার চৌধুরী, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,
বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউর রহমান,
মাওলানা খলিলুর রহমান,
ব্যবসায়ি মোঃ আব্দুর রাজ্জাক ( শিশু)
শিক্ষক মোঃ আহমদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে শত ভাগ সুবিধা ভোগী বন্যার্ত জনগণ উপস্হিত ছিলেন।
এতে বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি দেশের যে কোন দূর্দিনে এলাকার মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

বক্তারা আরো বলেন, ২০২১ সালে
করোনা ক্রান্তিলগ্নে বিশ্বনাথের প্রত্যেকটি ইউনিয়নে ১ লক্ষ টাকা করে অসহায় মানুষের হাতে প্রদান করেছিল বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউ এন এ ( ইনক)

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্ঠা, কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সকল দাতাদের জন্য দোয়া করা হয়েছে।
দোয়া পরিচালনা করেন খলিলুর রহমান।

পরিশেষে, অতি সু শৃংখল পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়েছে।