দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ১০ দোকান মালিককে ৮ হাজার জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এ জরিমানা করেন।
সুত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর উপজেলার বিভিন্ন বাজারে দোকান খোলা রাখার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।
অভিযানে তিনি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা,রঙ্গশ্রী ও পাদ্রীশিবপুর ইউনিয়নের ১০ দোকান মালিককে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।