বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে তিন বেকারিকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল দশটায় বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে অভিযান চালিয়ে রোজা ফুড নামের একটি বেকারিতে ২০ হাজার, কালিগঞ্জ বাজারের সৈকত বেকারিতে ২০ হাজার ও বরিশাল বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ সব বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছ।
