• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান মেয়র। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর আওয়ামী লীগের পক্ষে এবং ছাত্রলীগের নেতার্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করে মেয়র।

এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক মো: রহিজ আহম্মেদ মান্না, মো: মঈনুল, আরিফুর রহমান শাকিল, সদস্য সচিব কাজী রানা, সাইফুল ইসলাম পারভেজ ও ফয়সাল বিন নয়নসহ কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। #