• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় আইন শৃংখলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২২, ০৮:৪৭ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় আইন শৃংখলা কমিটির সভা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম সহ অন্যান্যরা।