• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধও বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি॥
বরগুনা ৭১ টিভির প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচীতে জেলা-উপজেলার সকল সাংবাদিকরা অংশ নিয়ে মামলার বাদী কথিত সাংবাদিক বাদল হোসেন ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানায়। চলতি বছরের মার্চ মাসে পটুয়াখালীর মির্জাগঞ্জ মাজার শরীফের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রচার করে ৭১ টিভিতে। প্রচারিত সংবাদে জড়িত কথিত সাংবাদিক বাদল হোসেন ফকির ক্ষুব্ধ হয়ে বরগুনা ৭১ টিভির প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

এদিকে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সাংবাদিকরা বলেন-সাংবাদিক ইমরান হোসেন টিটু দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছে। অথচ এই আইন প্রনয়নকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন-এই আইন গনমাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা। আজ সে আইন দিয়ে দুর্নীতিবাজ মহল গনমাধ্যমকে বাকরুদ্ধ ও হত্যা করতে চাইছে। আমরা এই কালো আইন বন্ধের দাবী জানাচ্ছি। মামলার বাদী বাদল ফকির সাংবাদিক পরিচয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছে। যার অহরহ উদাহরন এবং অভিযোগ দৃশ্যমান। এছাড়াও একটি নারী চক্র দিয়ে মানুষ ফাদে ফেলে অর্থ হাতিয়ে নেয় এই বাদল গং। নানা ঘটনায় বাদলের বিরুদ্ধে মির্জাগঞ্জ,পটুয়াখালী,মহিপুর থানায় জিডিসহ অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। যে কারনে বাদল গং বেপরোয়া হয়ে উঠেছে। টিটু বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বাদলের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানানো হয় ওই কর্মসূচীতে।

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান,সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স,সহ-সভাপতি জালাল আহম্মেদ,সাবেক সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী,পটুয়াখালী জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নির্মল কুমার রক্ষিত,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম,পটুয়াখালী ৭১ টিভির প্রতিনিধি আহসানুল কবির রিপন প্রমূখ।

মামলার সাংবাদিক শিকার ইমরান হোসেন টিটু বলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জ ঐতিহ্যবাহী ইয়ার উদ্দিন খলিফার মাজারের অনিয়ম-দুর্নীতির রিপোর্ট ৭১ টিভিতে প্রচার করি। প্রচারের পূর্বে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিকের ভাগ্নে বাদল ওরফে বাক্স বাদল ফকির গ্লোবাল,এশিয়ান টিভি ও বনিক বার্তার প্রতিনিধি পরিচয়ে আমাকে ঘুষের প্রস্তাব করে, যা ৭১ টিভিতে প্রচার হয়। প্রচারের এক মাস পরে ৫ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বিষয়টি গোপন রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সচেতন মহলে তোলপাড় সৃষ্টি হয় এবং প্রতিবাদ জানায়।##