• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ দোকান মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২২, ০৩:০২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ দোকান মালিককে জরিমানা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ৯ দোকান মালিককে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এ জরিমানা করেন।

সুত্রে জানা যায়, সরকারি আদেশ বিধিনিষেধ অমান্য করে রাত ৮ টার পর উপজেলার বিভিন্ন বাজারে দোকান খোলা রাখার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

অভিযানে তিনি বাকেরগঞ্জ উপজেলার ৯ দোকান মালিককে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।