স্টাফ রিপোর্টার \ জাতীয় শিক্ষা সপ্তাহ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রæপ নির্বাচিত হয়েছে অক্সফোর্ড মিশন হাই স্কুল ও শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন একই স্কুলের গার্ল গাইড শিক্ষক দিপালী বাইন। এর স্বীকৃতি সরূপ ওই স্কুল ও শিক্ষককে প্রদান করা হয়েছে ক্রেষ্ট, সার্টিফিকেট ও বই। মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রæপ ও শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই পুরস্কার বিতরণ করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন। জানা গেছে, গার্ল গাইডিং হলো একটি আন্তর্জাতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক যুবা আন্দোলন। স্বাস্থ্য ও চরিত্র গঠনের এবং মানবিক গুণাবলি বিকাশে এবং একজন বালিকা বা কিশোরীকে আদর্শ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ আন্দোলনের সৃষ্টি। শিক্ষক দিপালী বাইন বলেন, আমি ১৯৯০ সাল থেকে গার্ল গাইডিং কার্যক্রমের সাথে জড়িত। ১৯৭৭ সালে থেকে অক্সফোর্ড মিশন হাই স্কুলে গার্ল গাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৯৮ সালে শিক্ষক শোভা মজুমদার জাতীয় পর্যায় শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক ও ১৯৯৯ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রæপ নির্বাচিত হয়েছে। ২০১৭ সালে থাইল্যান্ডে ক্যাম্পে এবং ২০২০ সালে ভারতের মধ্য প্রদেশ পাঁচমারিতে আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশ তথা অক্সফোর্ড মিশন হাই স্কুলের সুনাম অর্জন করেছি। এ ছাড়া আমি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গাইড শিক্ষক, ২০১৮ সালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর জাতীয় পর্যায় শ্রেষ্ঠ গাইড গাইডার অ্যাওয়ার্ড অর্জন করি। ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক ও ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষার্থী আমাদের স্কুল। ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গাইড শিক্ষার্থী।