মোঃ ইসমাইল ভোলা।
ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে হাফিজি মাদ্রাসার ৫০ জন এতিম ছাত্রদের মাঝে কুরআন বিতরণ ও কেক কাঁটার মধ্যে দিয়ে জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে তার বাসা সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের মূল সড়ক ঘুরে বাংলা স্কুল মাঠে এসে কেক কাটার মধ্যে দিয়ে আয়োজনটির সমাপ্ত করেন।
এসময়ে সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. সামছুল আলম শিপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, যুবলীগ নেতা তুহিন মোল্লা প্রমূখ।