• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে নৌকার পরাজয়, স্বতন্ত্র প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২২, ১৩:৫৪ অপরাহ্ণ
মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে নৌকার পরাজয়, স্বতন্ত্র প্রার্থী জয়ী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবাদত মাতুব্বর (আনারস প্রতিক) ৫ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেনউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার (২৭ জুলাই) ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিকাল চারটায় শুরু হয় ভোট গননা।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. শাহ নাজিমুদ্দিন (নৌকা প্রতিক) পেয়েছেন ৫ হাজার ২৬৭ ভোট। এছাড়া অপর দুই স্বতন্ত্রপ্রার্থী মিরাজ হোসেন মুন্সী (মোটর সাইকেল প্রতিক) পেয়েছেন ৮১২ ভোট এবং উজ্জল হোসেন (ঘোড়া প্রতিক) পেয়েছেন ৭৫ ভোট।

এ নির্বাচনে ১৫ হাজার ৯’শ ৩২ ভোটারের মধ্যে মোট ১১ হাজার ৪’শ ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। #