• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় নিষিদ্ধ প্লাস্টিকের দুইহাজার চাঁই ও একটি ভিম জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২২, ১৫:০৬ অপরাহ্ণ

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরে আজ বুধবার ( ২৭জুলাই) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই হাওর থেকে নিষিদ্ধ দুই হাজার প্লাস্টিকের চাঁই ও একটি নিষিদ্ধ ভিম জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা এসব নিষিদ্ধ চাঁই ও জাল ওইদিনই ওই হাওররের পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, স্থানীয় বাসিন্দা রাজীব,ফয়সাল,তপন প্রমুখ।#