বিশ্বনাথের মুক্তিযোদ্ধারা এক সাথে গাড়ী বহর নিয়ে মহান মুক্তিযোদ্ধের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের স্হান গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় সফরের লক্ষে যাত্রা করেছেন ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদের মাঠ থেকে সম্মিলিত ভাবে।
সফরে যাত্রার প্রাক্ষালে বিদায় জানাতে সেখানে উপস্হিত ছিলেন বিশ্বনাথ
উপজেলা সহকারি ভূমি কমিশনার আসমা জাহান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক ও বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন।
আসমা জাহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের স্হানে সফরে গেলে মন প্রফুল্লো হয় এবং হৃদয়ে প্রশান্তি জেগে উঠে।
তিনি সফরে মুক্তিযোদ্ধাদের সু স্বাস্থ্য কামনা করেন।