• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জন প্রতিনিধি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ১৩:৩৯ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে শত বছরের পুরানো রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ কাজে বাধা প্রদান করায় কালিকাপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে সিদ্দিকুর রহমার সরদার বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য রাকিব শিকদার ও গুয়াবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলাউদ্দিন ও অফিস সহকারী মিজানুর রহমান এর নামে একটি মামলা দায়ের করে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায় কালিকাপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে সিদ্দিকুর রহমান সরদার ও শাহজাহান সরদারের বাড়ির সামনের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ এর কাজ শুরু করে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অভিহিত করলে তৎকালিন সহকারী কমিশনার ভূমি রবিউল ইসলাম সরজমিনে গিয়ে দেয়ালটি ভেঙে দেয়।
সহকারী কমিশনার ভূমির বদলির সংবাদ পেয়ে ওই প্রভাবশালীরা পুনরায় কাজ শুরু করে। তখন স্থানীয় কয়েক শত নারী পুরুষ উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের কার্যালয়ে গিয়ে বিষয়টি লিখিত ভাবে অবহিত করে।
ঐ অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার ইউপি সদস্য রাকিব শিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সরজমিনে গিয়ে রাস্তা বন্ধ করে দেয়া বেষ্টনী অপসারণ করা করে।
২৬ জুলাই ইব্রাহিম সরদারের ছেলে সিদ্দিকুর রহমান সরদার বরিশাল আদালতে জনপ্রতিনিধি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
মামলা বাদী সিদ্দিকুর রহমান সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় মতি বেপারী সহ একাধিক ব্যক্তি জানান এই প্রভাবশালীরা শুধু আমাদের যাতায়াতের রাস্তাই বন্ধ করেনি অনেক বছর পূর্বে সরকারের দেয়া জনগণের বিশুদ্ধ পানি পান করার ডিপ টিউবওয়েলটির মাথা খুলে মাটির নিচ দিয়ে লাইন করে তাদের বাড়িতে নিয়ে যায়।
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যাক্ষ শাজাহান তালুকদার বলেন জনগণের সেবা করতে গিয়ে মামলা খেয়েছি তাতে কি হয়েছে আইনিভাবেই জবাব দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন এডিএম কোটের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দেয়া হবে।
বক্তব্যে উত্তাল হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা। বক্তাদের দাবি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে দেশের অস্থিতিশীলতা বিরাজ করবে