• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ১৩:৩৮ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যন বেলায়েত হোসেন ঢালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গাফফার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
দীর্ঘ ২৫ দিন যাবত প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন ভিক্তিক খেলা সম্পন্ন হয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের খেলা শেষে ।
আজ উপজেলায় পর্যায়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করে টি এন্ড ডি সি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেমানিয়া ইউনিয়নের দক্ষিন চর মেমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করে মাধবপুর নপাইয়া সরকারী প্রথমিক বিদ্যালয় ও বদরটুনি সরকারী প্রথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনালে চাম্পিয়ন হয় টি.টি.এন্ড.ডি.সি মডেল প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় দক্ষিন চর মেমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুনামেন্টে ফাইনালে চাম্পিয়ন হয় মধাবপুর নপাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় বদরটুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়।