স্টাফ রিপোর্টার
বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আহসান হাবিব কামাল কিডনি রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দিবাগত রাত ১১:০০ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ,,,, রাজিউন)। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। সিটি নির্বাচনে পরাজিত হবার পর দুনীতির অভিযোগে তাকে কারাগারে যেতে হয়। কারাগারেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। প্রায় সাত মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
এদিকে আহসান হাবিব কামালের মৃতু্যতে গভীর শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান সরোয়ার।