• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্হ আজির আলীর হাতে বার লক্ষ এক চল্লিশ হাজার একশত চব্বিশ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২২, ০৯:২১ পূর্বাহ্ণ
অসুস্হ আজির আলীর হাতে বার লক্ষ এক চল্লিশ হাজার একশত চব্বিশ টাকা

সিলেটের দক্ষিণ সুরমা তেতলী ইউনিয়নের নিজ গাঁও গ্রামের বাসিন্দা অসুস্হ আজির আলী। ২০১৪ সালে তার মুত্রনালীতে ক্যান্সারে ধরা পড়ে।

সে সময় তার নিজস্ব সহায় সম্পদ দিয়ে চিকিৎসা করেন ঢাকা স্কয়ার হসপিটালে। চিকিৎসা করানোর ফলে দীর্ঘ দিন তিনি মোটামোটি ভাবে জীবন চালিয়ে গেলেও কিন্তু ২০২১ সালের প্রথম দিকে এই অসুস্হ জনিত জায়গায় আবার আরোও একটি বিরল সমস্যা দেখা দেয়।

ওই চিকিৎসার জন্য দীর্ঘ দিন তিনি ঢাকা ও সিলেটের বিশেযজ্ঞ চিকিৎসকদের
দরবারে দৌড়াদৌড়ি করলে ফলে গত ফেব্রুয়ারির প্রথম সাপ্তায় ঢাকা স্কয়ার হসপিটালের বিশেযজ্ঞ চিকিৎসকরা তাকে তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় বলে পরিস্কার জানিয়ে দিলেন এবং তাকে ভারতে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

কিন্তু ভারতে উন্নত চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা তার পক্ষে সম্ভব ছিলোনা।
এই অসহায়ত্ব নিয়ে তিনি একটি মাধ্যমে
বিশ্বনাথের টেংরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ডাঃ আতাউর রহমান মকসুদ,লালটেক গ্রামের আমেরিকান প্রবাসী আলমাছ আলী, যুক্তরাজ্য প্রবাসী শহিদুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজের কাছে
তার এই অসুস্হতার এবং অসায়হত্বতার বিষয়টি তাদের নলেজে গেলে পরে তারা একটি হোয়াটসআ্যপ গ্রুপ ” আজির আলী বাঁচতে চায় ” এই নামে একটি গ্রুপ সৃষ্টির মাধ্যমে তার চিকিৎসার টাকা কালেকশনের উদ্যোগ গ্রহণ করলেন।

কালেকশন শুরু করে দিলেন দেশ বিদেশে। আজির আলীকে ভারতে পাটালেন চিকিৎসার জন্য গত মার্চ মাসে। ভারতে যাওয়ার পূর্বে তার তহবিলে প্রদান করা হয়েছিল সাত লক্ষ ছাব্বিশ হাজার একশত চব্বিশ টাকা।

গতকাল ২৯ জুলাই শুক্রবার রাত নয়টায় নিজ গাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজের বাড়ীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে আরো পাঁচ লক্ষ পনের হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এবার অসুস্হ আজির আলীর হাতে মোট বার লক্ষ একচল্লিশ হাজার একশত চব্বিশ টাকা তার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি তেতলী ইউনিয়ন পরিষদের
নব নির্বাচিত চেয়ারম্যান ওলিউর রহমান ওলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,
আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিক্ষাবিদ আজম আলী,
লালাবাজার বাজার, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও লালাবাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মুরব্বী ওয়ারিছ আলী,

তেতলী ইউনিয়ন পরিষদের অত্র ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার হারুন মিয়া, ইসলামি ব্যাংক কামাল বাজার আউটলেট শাখার পরিচালক আনোয়ার হোসেন, নিজগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা লুৎফুর রহমান, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবসান খাঁন,

দক্ষিণ সুরমা নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি ইঞ্চিনিয়ার সুরমান আলী,
লালাবাজার ল্যান্ডমার্ক শপিং সিটির মালিক পক্ষের অন্যতম সদস্য বদরুল ইসলাম,

তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট
ফোরামের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন,
আজির আলীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অসুস্হ আজির আলীর চাচা তৈমুছ আলী ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন অসুস্হ আজির আলী।

অনুষ্ঠানে আমেরিকা থেকে আলমাছ আলী ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ নেটের কল্যাণে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত
ছিলেন কামাল বাজার ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ বি এস সি, বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক শিক্ষাবিদ তৌফিক
চৌধুরী বি এস সি,

লালটেক লালশাহ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফজলু মিয়া,
অলংকারি ইউনিয়ন আধাঁরে আলো সমাজকল্যাণ সংস্হার সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্য রাগিব হোসেন রুবেল, মুনসুর আলী, মাসুদ মিন্টু, নিজগাঁও গ্রামের সুরুজ আলী, ধনাই মিয়া, মুরব্বী হারিছ মিয়া ও মরতুজ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ক্যান্সার রোগে আক্রান্ত আজির আলীর চিকিৎসার জন্য তহবিলের উদ্যোগ গ্রহণকারি আমেরিকান প্রবাসী আলমাছ আলী, যুক্তরাজ্য প্রবাসী ডাঃ আতাউর রহমান মকসুদ, যুক্তরাজ্য প্রবাসী শহিদুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সাথে সাথে দেশে বিদেশে এই তহবিল গঠনে যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি বক্তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বক্তারা আরোও বলেন, অসুস্হ আজির আলীর চিকিৎসা তহবিল গঠনের মাধ্যমে প্রমাণীত হলো মানুষ মানুষের জন্যে এবং জীবন জীবনের জন্যে। তারা বলেন, শুধু আজির আলী কেন সমাজে যে কেউ এরকম বিপদ গ্রস্হ হলে তার পাশেও এগিয়ে আসা মকলের মানবতার পরিচয়।
আর এই মানবতা আছে বলেই আমাদের প্রবাসীরা নিঃস্বার্থ মানবল্যাণে এগিয়ে আসছেন।

পরিশেষে, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়েছে এবং দোয়া পরিচালনা করেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী।

অনুষ্ঠানটি লাইফ সম্প্রচার করে জনপ্রিয় ফেইসবুক টিভি চ্যানাল এসএন বি।
আর এটার পরিচালক হচ্ছেন, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেম।