• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নৌ পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক- ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩১, ২০২২, ১৪:২৪ অপরাহ্ণ
ভোলায় নৌ পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক- ১

ভোলা সদর উপজেলার ইলিশা নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ সালাউদ্দিন (১৮) নামে ১ মাদক কারবারি কে আটক করেছে ইলিশা নৌ থানা পুলিশের একটি টিম ।

রবিবার (৩১ জুলাই) বিকেল বেলা ইলিশা নৌ থানার (ওসি) মোঃ শাহাজালাল এর নেতৃত্বে এএসআই বিল্লাল, এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি বিশেষ টিমের অভিযানে ইলিশা লঞ্চঘাটে করে ৫ কেজি গাঁজাসহ সালাউদ্দিনকে আটক করেন।

আটককৃত মাদক কারবারি সালাউদ্দিন ফেনী জেলার ছাগল নাইয়া থানার মটুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মৃত্যু সফিক আহম্মেদের ছেলে বলে জানা যায়।

ইলিশা নৌ থানার (ওসি) মোঃ শাহাজালাল জানান মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।