ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কেক কেটে উদযাপন করেছে। রোমের তুসকোলনা পার্কে আয়োজিত ইতালি প্রতিনিধি রিয়াজ হোসেন এর আমন্ত্রণে বিপুল সংখ্যাক শিশু,নারী পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের সাফল্য কামনা করেন। এ সময় ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি,নয়না আহমেদ,সৈয়দ সুমন সহ আরো অনেকে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন। এ সময় নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান বৃহত্তর নোয়াখালী ওয়েল ফেয়ায় এসোসিয়েশন ইতালী। রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত প্রবাসীরা নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের ভূয়সী প্রশংসা করেন।