• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য সচিবের হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ণ
স্বাস্থ্য সচিবের হাসপাতাল পরিদর্শন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সবিচ ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। সোমবার দুপুরে প্রথমেই গৌরনদী ও পরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এসময় তিনি (সচিব) তৃনমূল জনগনের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হুমায়ুন শাহিন খান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র, সিভিল সার্জন মারিয়া হাসান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা।