• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার ও এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার ও এক লক্ষ টাকা জরিমানা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার করে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।আটককৃতরা হলেন শাহিন গোলদার (৩০), কবির সানা, আসাদ গাজী (৩৫), শহিদুল সরদার (৪৫) ও জিয়ারুল গোলদার (৩০)।

সোমবার (১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এ জরিমানা করেন।

সুত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে একটি সিন্ডিকেট দীঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

অভিযানে তিনি উপজেলার সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।