গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে মৃত্যু হওয়া কলেজ ছাত্র ও শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষ থেকে মঙ্গলবার পরিবার দুটি’র বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা করে প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উল্লেখ্য, সোমবার উপজেলার ফুল্লশ্রী গ্রামের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ইয়াসিন ফড়িয়া এবং চাঁদত্রিশিরা গ্রামের দেড় বছরের শিশু ইব্রাহিম শিকদার পানিতে ডুবে মারা যায়।