• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে.এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভা মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সহ সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য জাতির জনকের সমাধি ও এর আশপাশ এলাকা নিচ্ছিদ্র নিরাপত্তা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ খাবার পানির ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া জাতির জনকের সমাধি পরিস্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত রাখা, কোরান খতমের ব্যবস্থা নেওয়াসহ যাবতীয় প্রস্তুতির বিষয়ে সংশ্লিস্ট দপ্তর সমূহকে নির্দেশনা প্রদান করা হয়। #