• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২২, ১৫:৩৬ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি: অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলী জমি বিনস্ট করে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে অবৈধ ড্রেজার বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন উত্তর শিহিপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের আলতাফ খানের ছেলে অবৈধ ড্রেজার মালিক মুরাদ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।