• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় সন্ত্রাসী জাকির বাহিনীর হামলায় সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় সন্ত্রাসী জাকির বাহিনীর হামলায় সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা প্রেস ক্লাবে আধিপাত্য বিস্তার নিয়ে দৈনিক দেশ প্রতিদিন ও স্থানীয় কুমিল্লার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক কাজী এহসান আহমদের উপর সন্ত্রাসী জাকির বাহিনী হামলার ঘটনা ঘটেছে। বিশেষ সূত্রে জানা যায়-গত ৩০জুলাই কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের নির্বাচনে অংশগ্রহনকৃত প্রার্থীদের সমর্থন দেওয়ায় ১.৮.২০২২ইং রাত ৯ঘটিকায় কুমিল্লা প্রেস ক্লাবের ভিতরে স্থানীয় সাংবাদিক কাজী এহসান আহমদকে একা পাইয়া সন্ত্রাসী জাকির বাহিনীর প্রধান জাকিরসহ অজ্ঞাত ১০/১২জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমদ এর নির্দেশে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত সাংবাদিক কাজী এহসানকে উদ্ধার করে। পরবর্তীতে কাজী এহসান আহমদকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এবিষয়ে সাংবাদিক কাজী এহসান আহমদ বলেন-কুমিল্লা প্রেস ক্লাবে আমি একা বসে ছিলাম, হঠাৎ জাকির বাহিনীর প্রধান সন্ত্রাসী জাকিরসহ ১০/১২জন আমার উপর অতর্কিত হামলা চালায়, আর বলে যে-তুই প্রেস ক্লাবে কেন আইবি-প্রেস ক্লাবে বসতে হলে নাকি জাকিরের অনুমতি লাগবে। আমি এ সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সন্ত্রাসী কর্মকান্ড ও স্থানীয় সাংবাদিককে আহত করার ঘটনায় কাজী এহসান আহদ বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান বলেন-ঘটনাটি অত্যন্ত দু:খ জনক। প্রেস ক্লাবে আধিপাত্য বিস্তার নিয়ে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।