• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন মাসুদ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনোনীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ণ
লায়ন মাসুদ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনোনীত

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মোঃ সাইফুর রহমান মাসুদকে মনোনীত করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুকে সভাপতি ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়াকে সাধারণ সম্পাদক ও তাকে অর্থ বিষয়ক সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়ায় তিনি বরিশাল জেলা আওয়ামীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাড তালুকদার মোঃ ইউনুসসহ জেলা নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নবগঠিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক লায়ন মোঃ সাইফুর রহমান মাসুদ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন ডাকুয়াসহ তিনি সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে যাদেরকে পদপদবী দেয়া হয়েছে তারা ত্যাগী ও পরীক্ষিত। তাদের মাধ্যমে আগামী দিনে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।