• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেলার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২২, ১৫:৩৪ অপরাহ্ণ
সেলার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ

গৌরনদী প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আগেই বিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে “সেরাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়”র নামকরণ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস।
মঙ্গলবার দুপুরে উপজেলার সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ ঘোষণা দিয়েছেন।পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ জামাল উদ্দিন, চেয়ারম্যানের একান্ত সচিব প্রনব হালদার, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ মোঃ লিটন প্রমুখ, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, প্রধান শিক্ষক মোঃ মাহমুদ হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেলিম মল্লিক, আসাদ সেরনিয়াবাত, ইলিয়াস সেরনিয়াবাত, বোর্ড কর্মচারী সংঘের সভাপতি আবু জাফর শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, স্থানীয় ইউপি সদস্য মারূফ সেরনিয়াবাত প্রমূখ। শেষে বোর্ড চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “কারাগারে রোজনামচা ও বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা ২০টি বই প্রদান করেন।