বেতাগী প্রতিনিধিঃ
প্রায় এক যুগ পর বরগুনার বেতাগী উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।তবে আহবায়ক কমিটির মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে বরগুনা জেলা কমিটির দলীয় কার্যালয় থেকে আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাবেক পৌর বিএনপির আহায়ক মো. হুমায়ুন কবির মল্লিককে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপি সাংগাঠনিক সম্পাদক গোলাম সরোয়ার রিয়াদ খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাঈনকেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানকে সদস্য সচিব করে পৌরসভা বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।তবে এমন কমিটি ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন বেতাগী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরমেয়র মো. শাহজাহান কবির জানান,‘কমিটিতে যোগ্যতানুযায়ী কেউ পদ পায়নি এটি বড় কষ্টের। ত্যাগী নেতাদের মূল্যায়ণ নেই বলেই আজ দলের এই অবস্থা।আজকের এই কমিটিতে যাকে উপজেলা বিএনপির আহবায়ক করা হয়েছে সে আট বছর হয় বিএনপিতে যোগ দিয়েছে, এর আগে আওয়ামীলীগের ছিলো।শুধু অবৈধ টাকার জোড়ে কমিটি কিনে এনছে।