মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বামনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ হারুন অর- রশীদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধার সঞ্চালনায় বুধবার (৩ আগস্ট) বিকাল ৪ টায় বামনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার সহ বামনা উপজেলা আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দ, সদস্য বৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।