• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২২, ১৩:৫৩ অপরাহ্ণ
বরগুনায় প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

হাওলাদার সোহাগ, বরগুনাঃ
বরগুনায় নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার নিজাম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শায়লা আহমেদ, মুক্তিযোদ্বা আলহাজ্ব মতিউর রহমান উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমরান হোসেন রাসেল, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন সুলতানা মুন্নি, নিরাপদ খাদ্য অফিসার বশির আহম্মেদ প্রমুখ।

এছাড়াও সেমিনারে সাংবাদিক, জণপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও হোটেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় সেমিনারে আলোচকরা বলেন, উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত সকলের ঐক্যমতে কাজ করতে হবে সরকারের আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করে তুলতে হবে।