• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল নেতা আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ণ
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল নেতা আলম আর নেই

মোঃ ইসমাইল ভোলা।।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের আর নেই। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ তিনি মারা যান।

নূরে আলমের শ্বশুর আবুল বাছেত বাচ্চু হাওলাদার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।