গৌরনদী প্রতিনিধি \ আগষ্ট মাসের কর্মসূচী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের বাসষ্ট্যানস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। সভায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।