• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২২, ১০:১৭ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

গৌরনদী প্রতিনিধি \ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালে মোঃ লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।