• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি গাছ রাতের আধাঁরে কেটে বিক্রি ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ণ
সরকারি গাছ রাতের আধাঁরে কেটে বিক্রি ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে অবৈধভাবে সরকারি রাস্তার ২টি আকাশমণি গাছ কাটার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেতাগী বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে নিয়ে আসে। বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ঝোপখালী গ্রামের বাসিন্দা মো. চুন্নু মিয়া বলেন,‘ সোমবার দুপুরে আমি এই পথ দিয়ে লক্ষীপুরা বাজারে যাবার সময় এই গাছ দুটি কাটতে দেখি। স্থানীয় দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদার গাছগুলো কাটতেছিল। তবে কার নির্দেশে তাঁরা গাছগুলো কেটেছে তা আমি জানি না।
আরেক প্রত্যক্ষদর্শী মো.মোস্তফা বলেন,‘সোমবার দুপুরে আমি দুইজন লোককে রাস্তার পাশের দুটি আকাশমণি গাছ কাটতে দেখি। পেছনে থেকে এগুলো মনির মেম্বার কাটিয়েছে দুজন লেবার দিয়ে। তবে সরকারি রাস্তার গাছ কাটার কারণ জানতে দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। আব্দুল মোতালেব বলেন, আমার জমির পাশেই ছিল এই গাছ গুলো। আমরাই কখনো গাছের একটা ডালপালাও ধরিনি। তবে যারা এ সরকারি সম্পত্তি কেটেনিলো তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে ইউপি সদস্য মনির হোসেন বলেন, আমাকে তো কেউ গাছ কাটতে দেখেনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করতে এসব ষড়যন্ত্র কওে যাচ্ছনে।
বেতাগী উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যাই। তবে তাঁর আগেই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছিল। স্থানীয় একটি স্ব-মিল থেকে আমরা কাটা গাছগুলো উদ্ধার করে অফিসের সামনে নিয়ে আসি। কে বা কারা গাছগুলো কেটেছে তা এখনও সনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, এব্যাপারে আমি অবগত আছি। কাটা গাছগুলো জব্দ আছে। এবং এব্যাপারে শক্ত তদন্ত করার জন্য একটি টিম গঠন করা হবে। তাদের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।