হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় আবারো উত্তল বাবুর্চি পরিবার। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত নুরু বাবুর্চির ছেলে এহসান বাবুর্চি (১৮) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই আব্বাস ও খোকন বাবুর্চির বিরুদ্ধে । বিভিন্ন সূত্রে জানাযায় ৩ আগস্ট সন্ধা পোনে ৭ টার দিকে মাসকাটা গ্রামের নুরুল আমিন স্যারের সামনে নিহত নুরু বাবুর্চির ছোট ছেলে এহসান বাবুর্চিকে চাচাতো ভাই আব্বার ও খোকন বাবুর্চি এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এহসান উল্লাহ হাত- পা সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখমের আঘাত রয়েছে। গুরুতর আহত এহসানকে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবর্নতী দেখে বরিশাল শেবাচিমে প্রেরন করে।
বিভিন্ন সুত্রে জানাযায় বাবুর্চী পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে, ওই ঘটনা সূত্র থেকে এই ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারণা।
হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া জানায়, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেস্টা চলছে।