• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে ৩ দিন ব্যাপী গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ
ইতালির রোমে ৩ দিন ব্যাপী গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত

এমডি রিয়াজ হোসেন,ইতালিঃ
ইতালিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রীষ্মকালীন মেলা ২০২২। ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় বিপুল পরিমাণে প্রবাসী বাংলাদেশির উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে এবং নতুন প্রজন্মের সামনে বাংলার কৃষ্টি-কালচারকে তুলে ধরাই এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। দেশী-বিদেশী মানুষের পদচারণায় মূখরিত হয়ে উঠে। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ বিদেশী নাগরিকরাও অংশগ্রহণ করেন। গেলো কয়েক বছর ইতালিতে বৈশাখী মেলার মতো আয়োজন না হওয়ায় এবারের মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন-
করোনা মহামারির দীর্ঘ সংকট কাটিয়ে উঠে এতদিন পর সকলের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা। এই আয়োজনে তারা পরিবার পরিজনকে সাথে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। রোমের স্থানীয় প্রেনেস্তিনা পার্কে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন মেলার সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতা থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।
এতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল স্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন-প্রবাসে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরতে এমন আয়োজনের প্রয়োজন রয়েছে বলে জানান স্থানীয় প্রবাসীরা-
এদিকে দীর্ঘদিন ব্যবসায়িক মন্দা কাটানো বাংলাদেশী পোশাক বিক্রেতারা জানান, এমন আয়োজনের মাধ্যমে তারা প্রবাসে বাংলাদেশী পণ্য তুলে ধরতে পারেন-
বাঙ্গালী জাতি বরাবরই উৎসবপ্রিয় একটি জাতি, হাজার মাইল দূরে থেকেও তারা ভূলেনি দেশের ইতিহাস আর ঐতিহ্যকে। বিদেশীদের কাছে দেশের সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে তারা দেশকে প্রবাসের মাটিতেও অন্যন্য উচ্চতায় নিয়ে যেতে চায়।মেলার আহবায়কের দায়িত্বে ছিলেন জসিম উদ্দিন,প্রধান উপদেষ্টা হাবীব চৌধুরী,সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারী।