• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে অচিরেই এই সমস্যা কেটে যাবে রংপুরে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২২, ১৪:২৬ অপরাহ্ণ
পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে অচিরেই এই সমস্যা কেটে যাবে রংপুরে : বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপি যে আন্দোলন করছে তা যেন সহিংসতায় রূপ না নেয়।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে রংপুরের নিজ বাসভবন ‘ইসমাত’ ভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে তারা তামাশা হিসেবে দেখেছেন, কিন্তু বিষয়টি সন্তোষজনক ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারতেন তাদের এখন চা খাওয়ার সময় নেই, আছেন রাজপথে।
তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোন অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে।
শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহবান ছিল সবাইকে সাশ্রয়ী হওয়ার। অচিরেই এই সমস্যা কেটে যাবে।
এসময় দলীয় নেতাকর্মী ও মন্ত্রীর শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।