• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ১৫ ই আগস্ট ৫০ স্থানে পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২২, ০৪:২৬ পূর্বাহ্ণ
হিজলায় ১৫ ই আগস্ট ৫০ স্থানে পালিত হবে।

হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলায় ১৫ ই আগস্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৫০ স্থানে পালিত হবে বললেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।
৩রা আগস্ট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালীর সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।
ওই সভায় সিদ্ধান্ত হয় উপজেলার ছয়টি ইউনিয়নে ৫০ স্থানে পালিত হবে ১৫ ই আগস্ট।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেনবরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপদাক্ষ শাজাহান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা পরিষদের বায় চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ ইসমাইল হোসেন রাড়ি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।