প্রতিনিধি প্রতিনিধি \ নানান কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে তার অস্থায়ী প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা, গাছের চারা বিতরণসহ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিমসহ অন্যান্যরা।