স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নব নিযুক্ত ১১জন বিচারপতি।
আজ শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নব নিযুক্ত ১১জন বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে বন্তব্য লিখে স্বাক্ষর করেন বিচারপতিগণ।
এ সময় বিচারপতি মো: শওকত আলী, মো: আতাবুল্লাহ, বিশ্বজিত দেবনাথ, মো: আমিনুল ইসলাম, মো: আলী রেজা, মো: বজলুর রহমান, কে.এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো: বশির উল্লাহ, এস.এম মাসুদ হোসেন দোলন ও কে.এম রবিউল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে বিচারপতিগণ গোপালগঞ্জে পৌঁছালে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ও জেলা প্রশাসক সাহিদা সুলতানা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। #