• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে রাত আটটার পর খোলা রাখায় ১১ দোকান মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে রাত আটটার পর খোলা রাখায় ১১ দোকান মালিককে জরিমানা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ১১ দোকান মালিককে ৪ হাজার ১ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক এ জরিমানা করেন।

সুত্রে জানা যায়, সরকারি আদেশ বিধিনিষেধ অমান্য করে রাত ৮ টার পর উপজেলার গারুড়িয়া বাজারে দোকান খোলা রাখার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা প্রশাসন।

অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক গারুড়িয়া ইউনিয়নের ১১ দোকান মালিককে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে মোট ৪ হাজার ১ শত টাকা জরিমানা করেন।