• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ইলিশার সাবেক চেয়ারম্যানের জানাযায় হাজারো মুসল্লীর ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ
ভোলার ইলিশার সাবেক চেয়ারম্যানের জানাযায় হাজারো মুসল্লীর ঢল

মোঃ ইসমাইল ভোলা।

ভোলা সদর উপজেলা ইলিশা ইউনিয়নের পরপর তিনবারের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা, মাওলানা মোফাজ্জল হোসেনের পুত্র মো. সিরাজ উদ্দিনের জানাযায় হাজারো মুসল্লীর ঢল নেমেছে।

শুক্রবার (০৫ আগস্ট) জুমার নামাজ শেষে ইলিশা জংশন মৌলভীর হাট ফাজিল মাদ্রাসার মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোট প্রমূখ।

এ ছাড়া জানাযায় দলমত নির্বিশেষে হাজার হাজার মুসল্লী আংশগ্রহন করেন।

জানাযা নামাজ শেষে তাকে তার নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ :- বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভোলা সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে মৃত্যুবরণ করে।