• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২২, ১৮:১৪ অপরাহ্ণ
সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকী

বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মৃত্যু আদম আলী খানের পুত্র সোহরাব খান একয়ই ইউনিয়নের হিন্দু সম্প্রদায় কে বাংলাদেশ ছেড়ে ভারত যাওয়ার হুমকি দিলেন, এমনকি তাকে দেশ ছেড়ে না গেলে মেরে ফেলার হুমকি দেন এই সোহরাব খান। অভিযোগ সূত্রে বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নের গোবিন্দ লাল শাহার পুত্র সান্টু শাহা জানান সোহরাব খান একজন পরলোভী তিনি কাউকে ভয় পায় না, আমি সহ আমার পার্টনাররা ঈগল ব্রিকসে শেয়ারে কাজ করে আসছি সোহরাব খান একজন শেয়ার হোল্ডারের কাছ থেকে ষোল ভাগের আড়াই ভাগ একটা অংশ কিনে তাঁরই জের ধরে আজ সকালে সোহরাব খান আমাকে কলসকাঠী বাজারে দেখতে পেলে আমাকে ডাক দেয় আমি তার কাছে গেলে সে বলে আমার থানায় অভিযোগ দিয়েছে জাফর আর সেই অভিযোগে সাক্ষী হিসেবে রইছো শালা এমন গালাগালি করলে এক পর্যায়ে আমার ব্যবহৃত মোবাইল ফোন টেনে নিয়ে যায় এবং বিভিন্ন ভাষায় গালাগালি করে আমি তাকে অকাথ্য ভাষায় গালাগালি করতে নিষেধ করলে সে আমাকে বলে আমি সোহরাব খান তোর মতো দু একটা হিন্দু মেরে ফেললে কিছু আসে যায় না, এমনকি তোর মতো মালাউন গুড়ি নোমো এদেশে না থাকলে কিছু হবে না, বরং ভারত চলে যা এমন হুমকি দেন। সোহরাব খান এ কথা বলে আমাকে যদি কখনো পুনরায় কলসকাঠী দেখতে পায় এবং এই বিষয়ে থানায় কোন অভিযোগ করলে তাহলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এমন ঘটনায় সান্টু শাহা সংবাদকর্মী কে জানায় আমি একজন বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসেবে রাস্ট্রে বেঁচে থাকার আমার অধিকার আছে, আমি যে সম্প্রদায়ের লোক হই সেজন্য সম্প্রদায় নিয়ে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করা ও দেশ ছেড়ে ভারতে যাওয়ার হুমকি দামকি সে কিভাবে দেয় আমার বুঝে আসে না। আমি ও আমার পরিবার এই সোহরাব খানের কবল থেকে কিভাবে রক্ষা পেতে পারি তাহার জন্য দেশের উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। নয়তো বা এই সোহরাব খানের হাত থেকে প্রানে বাঁচতে পারবো না।
বিভিন্ন লোকের সাথে কথা বললে সোহরাব খানের অন্যায় আর অপকর্মের ঘটনার সত্যতা স্বীকার করে এমনকি এ ছাড়াও এই সোহরাব খানের বিরুদ্ধে একাধিক ইটের ভাঁটা ও হিন্দুদের জমি দখল হাটবাজার ইজারায় অনিয়ম সহ নানান অভিযোগ রয়েছে।